পালংখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ও মোটর সাইকেলসহ ফের আটক-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫এর সদস্যরা পালংখালীতে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ ফের মাদক কারবারী সিন্ডিকেটের ৪জন সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৪আগষ্ট সন্ধ্যা পৌনে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য পাচারের সংবাদ পেয়ে উখিয়া পালংখালী গয়ালমারা হাসপাতালের সামনে প্রধান সড়কে অভিযান যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং চাকমারকূলের সোলতান হাকিমের পুত্র মোক্তার মিয়া (২৩), কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৭ এর বাসিন্দা সৈয়দ আহমদের পুত্র আব্দুল আমিন (৩২), পালংখালী ঘোনার পাড়ার আলী আকবরের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) এবং নলবনিয়ার ইয়াছিনের পুত্র কিশোর অপরাধী আব্দু রকিম প্রকাশ রহিম (১৬) কে একটি মোটর সাইকেলসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###