এম.জিয়াবুল হক : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জনগনের ভোটে আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসীন হবার পর সাংগঠনিক কর্মসুচির অংশহিসেবে গতকাল শনিবার (১১ মে) চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি।
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম, এম এ লতিফ, মাহফুজুর রহমান মিতা, কক্সবাজার-১ আসনের এমপি আলহাজ জাফর আলম, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানম ও খাদিজাতুল আনোয়ার সনি।
অনুষ্ঠিত বর্ধিত সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, সহ-সভাপতি ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, বন ও পরিবেশ সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, আবু হেনা মোস্তাফা কামাল, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ শফিকুল কাদের শফি, সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল প্রমুখ।
চট্টগ্রামে আওয়ামীলীগের বর্ধিতসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। তিনি বলেছেন, দেশ স্বাধীন হবার পর অনেক ধরণের প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার পরপর তিন মেয়াদে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। তাঁর সফল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে মর্যাদার আসন পেয়েছে। একইসঙ্গে জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও মনিটরিংয়ে আওয়ামীলীগ আজ সারাদেশে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং জনবান্ধব দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
এমপি জাফর আলম আরও বলেন, সরকার প্রধান শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের অগ্রগতি উন্নয়নের ধারা সচল রাখতে হবে। সেইজন্য আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হিসেবে দলের জন্য নিবেদিত ভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সবধরণের ভুল বুঝাবুঁিঝর অবশান ঘটাতে হবে। মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ভিশন বাস্তবায়নের জন্য আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। ##
