সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলার হ্নীলা পুরাতন বাজার এলাকার সুলিশপাড়া ও গুদাম পাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হ্নীলা পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদ। খাদ্যসামগ্রী গুলো হলো- চাল, ডাল, আলু, পেঁয়াজ ও শুটকি।
শুক্রবার ৩০ জুলাই টেকনাফের হ্নীলা পুরাতন বাজার এলাকার সুলিশপাড়া ও গুদাম পাড়ায় পানি বন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মাঝে হ্নীলা পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদের সকলের নিজস্ব অর্থায়নে গঠিত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এবিষয়ে, হ্নীলা পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদের সেক্রেটারি রায়হান ইমরোজ বলেন, পুরাতন বাজার সংলগ্ন সুলিশ পাড়া ও গুদাম পাড়ার মানুষের আমাদের ভাই – বোন। বিপদে তাদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। সংগঠনের সভাপতি রিফাত বলেন, এলাকার মানুষের পাশে থাকার এটা আমাদের ক্ষুদ্র চেষ্টা।এই বিষয়ে প্রতিষ্ঠাতা সেক্রেটারি রাফি বলেন, মানুষ মানুষের জন্য। টানা বর্ষণে পানি বন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারে উপহার খাদ্যসামগ্রী দেওয়ার জন্য সংগঠনের সকলে আগ্রহী হয়ে এগিয়ে এসে যে যা পারেন সহযোগিতা করেছেন। সংগঠনের সকলের প্রচেষ্টায় ১শ ৩০ পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এভাবে সবসময় মানুষের পাশে থাকবে হ্নীলা পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদ।
