টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাস জমি উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে অবৈধভাবে দখল করে তৈরী করা দালান গুড়িয়ে দিয়ে সরকারী খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।
১১ ডিসেম্বর বিকাল ৩টায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদায় অভিযান চালিয়ে দক্ষিণ হ্নীলা মৌজার বিএস ১নং খতিয়ানের বিএস দাগ-১১২৫৪ দাগের ২.৫২ একর খাস জমিতে অবৈধভাবে মৃত আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দ হোছনের গড়ে তোলা অবৈধ দালান বাড়ির দেওয়াল বুলডোজার দিয়ে ৮০লক্ষ টাকা মূল্যমানের ভেঙ্গে ৫০শতক খাস জমি উদ্ধার করেছে। এসময় হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনসুর আহমেদ, স্থানীয় সার্ভেয়ার সেলিমুদ্দিনসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অত্র ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালীরা নানা কৌশলে কোটি কোটি টাকা মূল্যমানের সরকারী খাস জমি জবর দখলে রেখেছে। তদন্ত স্বাপেক্ষে তা বের করে স্থানীয় দরিদ্র ভূমিহীন জনসাধারণকে বরাদ্ধ দেওয়ার দাবী উঠেছে।