শাহীন শাহ, টেকনাফ : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
২০ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের বøক ৮ এর এ থেকে এই আগুনের সূত্রপাত হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বøক এ থেকে জনৈক এক রোহিঙ্গার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে আর্মড পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্তণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার ব্রিগেড সহ যৌথভাবে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো বলেন, আগুন কিসের তা এখনো বলে যাচ্ছেনা। সেই সাথে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি। তবে এখ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০ থেকে ৩০ টি ঘর পুড়ে ছাই হয় গেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে রোহিঙ্গা শিবিরে। ইতিপূর্বে অনেক সময় রোহিঙ্গা দূর্বৃত্তর্ াউদ্দেশ্যমূলক আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলেও জানা গেছে। ঈদের রাতে এমন আগুনের ঘটনা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। বিষয়টি খেিতয়ে দেখার দাবি জানান তারা।
