সংবাদ বিজ্ঞপ্তি :
দেশ ও জাতির অগ্রগতির প্রধান অন্তরায় মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করার প্রত্যয়ে উখিয়া উপজেলা মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি দেশ ও জাতির স্বার্থে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৫ এপ্রিল বিকাল ৩ টায় মরিচ্যাপালং ষ্টেশনে মানববন্ধন ও সমাবেশ, ১৬ এপ্রিল বিকাল ৩ টায় উখিয়া ষ্টেশনে মানববন্ধন ও সমাবেশ, ১৭ এপ্রিল বিকাল ৩ টায় কোটবাজার ষ্টেশনে মানববন্ধন ও সমাবেশ, ১৮ এপ্রিল বিকাল ৩ টায় সোনার পাড়া বাজারে মানববন্ধন ও সমাবেশ, ১৯ এপ্রিল বিকাল ৩ টায় পালংখালী ষ্টেশনে মানববন্ধন ও সমাবেশ। উক্ত কর্মসূচী সমূহে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে বাঁচাতে মাদক, জঙ্গী-সন্ত্রাস প্রতিরোধে দেশপ্রেমিক সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণ করার জন্য সংগঠনের আহবায়ক কবি আদিল উদ্দিন চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
