জসিম উদ্দিন টিপু : টেকনাফে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৮টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
সুত্র জানায়,১১জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফের ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের সহায়তায় ২৮টি রোহিঙ্গা পরিবারের ১শ ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু শরণার্থীকে শামলাপুর হতে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, উর্ধ্বতন মহলের নির্দেশনামতে শামলাপুর এপিবিএন ক্যাম্পের জিডি নং-১৫৮ অনুসারে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। ###
