নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটিতে স্থান পেয়েছেন কারানির্যাতিত দুই সাবেক ছাত্র নেতা। গত ২৭ জুলাই উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই সাবেক ছাত্র নেতা ইকবাল দরবেশী সাংগঠনিক সম্পাদক ও মোস্তফা কামাল প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উপস্থিতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের নাম ঘোষনা করেন।
বহুল প্রতিক্ষিত মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট। সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এদিকে মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল -২০২২ এ আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা সভাপতি , নতুন সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টোর নেতৃত্বধীন কমিটিতে জেলজুলুমের শিকার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ইকবাল দরবেশীকে সাংগঠনিক সম্পাদক ও মোস্তফা কামাল প্রচার সম্পাদককে নির্বাচিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
সাবেক ছাত্র নেতা ইকবাল দরবেশী ও মোস্তফা কামাল। ##
