প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ বাহারছড়ায় এপিবিএন পুলিশ সদস্যরা শামলাপুর খেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের এক মাদক কারবারীকে আটক করেছে। এই অপকর্মে জড়িত থাকার অপরাধে স্থানীয় আব্দুল হক মেম্বারের দুই পুত্রকে পলাতক আসামী করা হয়েছে।
এপিবিএন সুত্র জানায়, গত ৯জুন রাত ৭টারদিকে টেকনাফের ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-এ/৪ এর মাঠের পশ্চিম পাশে জনৈক আজগর আলীর উঠানে অভিযান চালিয়ে ১শ ২০পিস ইয়াবাসহ বøক-এ/৫ এর বাসিন্দা মৃত সালামত উল্লাহর পুত্র সাইফুল ইসলাম (২০) কে আটক করে। আটক রোহিঙ্গা যুবক জানায়, স্থানীয় আব্দুল হক মেম্বারের পুত্র ফয়সাল (২২) ও ফারুক (১৯) এর ইয়াবা সে বিক্রয়ের জন্য বহন করেছিল।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক ও পলাতক স্থানীয়দের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ##
