টেকনাফে পরকিয়া প্রেমে আসক্ত প্রবাসীর স্ত্রী উধাও

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ সংবাদদাতা :
পরকিয়া প্রেমে আসক্ত হয়ে টেকনাফ সাবরাং ফতালিয়াপাড়ার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সকিনা বেগম উধাও হয়ে গেছে। এ সময় ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকাও নিয়ে গেছে বলে জানা গেছে। সকিনা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদুল মতলবের স্ত্রী। গত ২৮ মার্চ কুমিল্লার এক বিবাহিত যুবকের হাত ধরে পালিয়ে যায়।
সুত্র জানায়, ২০০৯ সালে সকিনা বেগমের সাথে আবদুল মতলবের বিয়ে হয়। তাদের ঘরে ১ ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম হয়। সাংসারিক অভাব ঘুচাতে মালয়েশিয়া পাড়ি জমান স্বামী আবদুল মতলব। ইতোমধ্যে পরকিয়া আসক্ত হয়ে পড়ে সকিনা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। সুত্র জানিযেছে, সকিনার দুই সন্তান দাদার বাড়ীতে রয়েছে।