দমদমিয়া সীমান্ত হতে ৫০হাজার ইয়াবার চালান উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে দমদমিয়া বিওপি জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,গত ১লা জুন রাত পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মাদকের চালান অনুপ্রবেশের খবর পেয়ে হাবিবুল্লাহর জোড়া নামে স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কেওড়া বাগানের ভেতর দিয়ে ৪/৫জন দুস্কৃতকারীকে ১টি প্লাস্টিকের বস্তা নিয়ে আসতে দেখে দাড়ানোর জন্য বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন দুবৃর্ত্তরা বস্তাটি পেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###