হোয়াইক্যং ঢালা ডাকাতিতে জড়িত দুধর্ষ ডা*কা*ত দেলোয়ার সহযোগীসহ গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া-হোয়াইক্যং ঢালাসহ বিয়ে বাড়ি ও দোকান ডাকাতিতে সরাসরি জড়িত হুরাইরা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড খ্যাত দেলোয়ারসহ তার অন্যতম পলাতক দুজন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা যায়, শনিবার(২৭ অগাস্ট)ভোর বেলা বিশেষ সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্থানীয় উত্তর শিলখালী মৃত আলী আহমেদের পুত্র দেলোয়ার(২৪) ও একই ওয়ার্ডের তার আরেক সহযোগী ফরিদুল আলমের পুত্র শহীদুল মোস্তফা(২০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাম্প্রতিক ডাকাতির অভিযোগে টেকনাফ মডেল থানার মামলা নং ২৮/৪২১৷ ধারা ৩৯৯ ও ৪০২। এবং মামলা নং ২৯/৪২২। ধারা অস্ত্র আইনে ১৯(এ) ও টেকনাফ থানা মামলা নং ৬৯/৫৮৩ । ধারা ৩৯৫/৩৯৭ এর আবু হুরাইরার সহযোগী হিসেবে পলাতক আসামির ছিল। উল্লেখ্য,এর আগে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত, নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১), ঝুমপাড়া এলাকার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)। মোঃ সাকিল (২০), আবু বক্কর(২৫) গিয়াস উদ্দিন(২০) আরমান(২২) সিরাজুল মোস্তফা(২৫) মোক্তার(২৫)মোঃ আমানউল্লাহ (২৪), মোঃ আরাফাত (২৭), মোঃ সাকিব হাসান (২৪), মোঃ নুরুল আমীন (২৫), মোঃ আইয়েছ ওরফে আজিজ (২২), গিয়াস উদ্দিন(১৮)কে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে বাহারছড়া

তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ তাদের আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন,” তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল গত সাপ্তাহে একজন ওষুধ কোম্পানির এমআর ডাকাতির শিকার হয় তারপর থেকে তাদের গ্রেফতারের অভিযান আরো জোরদার করা হয় অবশেষে তাদের আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের টেকনাফ মডেল থানা হয়ে কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।”