সংবাদ বিজ্ঞপ্তি : গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তারেক মাহমুদ রনি সভাপতি এবং নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
২৮মে ২০২১ইং বিকালে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরী এবং সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখা কমিটির সভাপতি হিসেবে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ প্রয়াত আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্টপুত্র তারেক মাহমুদ রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে টেকনাফে পরিবেশ ও সবুজ বনায়নের ক্ষতি হয়েছে। “সবুজ-শ্যামলে গড়ব দেশ ; শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান বাস্তবায়নে নবগঠিত টেকনাফ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট নেতৃবন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি তারেক মাহমুদ রনি এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন এক প্রতিক্রিয়ায় জানান, টেকনাফের উজাড় হয়ে যাওয়া বনভূমি এবং সবুজ সমারোহকে রক্ষার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ; তা সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে যথাযথ পালনের চেষ্টা চালিয়ে যাব। আমাদের এই মহান কাজে সম্পৃক্ত করায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোছাইন এবং কক্সবাজার জেলা নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ###
