টেকনাফে দিন-দুপুরে বন্দুকযুদ্ধে ডাকাত মোস্তাক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
বন্দুকযুদ্ধে নিহত মোস্তাক ডাকাতের ফাইল ছবি

হুমায়ূন রশিদ : টেকনাফে ডাকাত আটক অভিযানে এবার প্রকাশ্য দিনের বেলায় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ৩জন পুলিশ সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করা হয়।
জানা যায়, ২৪ এপ্রিল সকাল পৌনে ১১টারদিকে টেকনাফ মডেল থানার এসআই সুজিত দে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে লেঙ্গুরবিল পাহাড়ে ডাকাত আটক অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই সুজিত দে, কনস্টেবল রুমান, মেহেদী আহত হয়। এই ঘটনার খবর পেয়ে থানা হতে অতিরিক্ত পুলিশ এসে আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেন। তখন ডাকাত সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ৪টিএলজি, ৯রাউন্ড কার্তুজ ও ৩হাজার ইয়াবাসহ লেঙ্গুরবিলের মৃত বদিউজ্জামানের পুত্র তালিকাভুক্ত ডাকাত মোস্তাক আহমেদ (৩৮) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহত পুলিশ ও গুলিবিদ্ধ ডাকাতকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উক্ত ডাকাতকে মৃত ঘোষণা করে। এরপর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ,পাহাড়ে ডাকাত আটক অভিযানে গোলাগুলি, অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ গুলিবিদ্ধ ডাকাত উদ্ধার এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি আরো জানান, মৃতদেহ মর্গে পাঠিয়ে এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষ মামলার প্রক্রিয়া চলছে।