টেকনাফ বাজার ঘাটে ইয়াবা বোঝাই নৌকাসহ ৬জন পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা পৌর এলাকার বাজার ঘাটে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই নৌকাসহ ৬জনকে আটক করেছে। এই ঘটনা ফাঁস হওয়ার পর নৌকার মালিকানা ও ফিশিং ব্যবসার আড়ালে মাদকের চালান খালাসের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
১৯মে বিকাল ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান জানান, সকাল ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজার ঘাটে ১টি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটি আয়ত্তে¡ নিয়ে নৌকায় থাকা বিভিন্ন ক্যাম্পের ফয়জুর রহমানের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৭), রহিম উল্লাহর পুত্র মোঃ ইব্রাহিম (৩০), জাকারিয়ার পুত্র মোঃ আলম (২৬), আবু বক্কর ছিদ্দিকের পুত্র মোঃ ইয়াছর (৩২), শিদা আলীর পুত্র নুর মোহাম্মদ (২৭) এবং মতিউর রহমানের পুত্র করিম উল্লাহ (৩৪) কে আটক করে। পরে নৌকাটি তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো ২৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল ইসলাম জানান,জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাসহ ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনা স্থানীয়দের নিকট জানাজানি হওয়ার পর প্রকৃত নৌকার মালিক কে এবং স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কারা দীর্ঘদিন ধরে এই অপতৎপরতা চালিয়ে আসছে তা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকার সুশীল সমাজ গভীর পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে প্রকৃত মাদক কারবারীদের মুখোশ জনসম্মুখে উম্মোচনের জোর দাবী জানিয়েছে। ##