টেকনাফ উপজেলা ওলামা পরিষদের অধীনে হ্নীলা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আমান উল্লাহ আমান, টেকনাফ ::
টেকনাফ উপজেলা ওলামা পরিষদের অধীনে হ্নীলা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ বুধবার দুপুরে লেদা ইবনে আব্বাস (রাঃ) আল্ ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক সভা অনুষ্টিত হয়। আল্লামা আবুল কালাম আযাদ ছদর সাহেবের সভাপতিত্বে ও মাওঃ হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা ওলামা পরিষদের আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ মাহাবুবুর রহমান, প্রধান আকর্ষণ টেকনাফ পৌর প্যানেল মেয়র মাওঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী মাওঃ আফছার উদ্দিন, যুগ্ন আহবায়ক মাওঃ আবদুল হক হক্কানী, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন, মাওঃ সুফি হুজুর, যুগ্ন আহবায়ক মাওঃ মুফতি নুর আহমদ, মুফতি জাফর আহমদ, মাওঃ আশরাফ আলী প্রমূখ। সভায় মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ ইউসুফ, মাওঃ আছহাব উদ্দিন, হাফেজ ছৈয়দ আলম, হাফেজ খাইরুল আমিন, মাওঃ শমশু, মাওঃ হোছাইন আহমদ, মাওঃ কফিল উদ্দিন, মাওঃ রফিক, মাওঃ দিল মোহাম্মদ, হাফেজ ছাবের, হাফেজ আনোয়ার, মাওঃ আবু ছৈয়দ, মাওঃ নেছার, মাওঃ শব্বির আহমদ, মাওঃ নুরুল আলম, মাওঃ ফারুক, মাওঃ খাইরুল আমিন, মাওঃ হোছাইন আহমদ (লেদা) সহ শতাধিক ওলামায়েকেরামগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামীতে হ্নীলা ইউনিয়নে একটি শক্তিশালী পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য আল্লামা আাবুল কালাম আযাদকে আহবায়ক করে ৭ জন বিশিষ্ট আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষনা করা হয়। এতে মাওঃ ক্বারী শাকের আহমদ, মাওঃ ফরিদুল আলম, মাওঃ মোঃ ইউসুফ, মাওঃ ফেরদৌস, মাওঃ ইউনুছ ও মাওঃ রফিকুল ইসলামকে যুগ্ন আহবায়ক করা হয়েছে।