নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা উত্তরপাড়া এলাকায় মুদির দোকানে হামলা ভাংচুর লুটপাটের শিকার হয়েছেন প্রবীন আওয়ামীলীগ নেতা জাবের আহমদ (৬৫)। হামলার ঘটনায় আক্রান্ত পরিবারের রোজিনা আক্তার বাাদী হয়ে চকরিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা (নং-জিআর ২৫/১২০) করেছেন। এজাহারনামীয় আসামিরা হলেন একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে নুরাইয়া (৩৫), কাজল (২৬) ও নুরুল ইসলাম (৪০)।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, সাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়স্থ মাইজঘোনা উত্তরপাড়া এলাকার মৃত মৌলভী মতিউর রহমানের ছেলে প্রবীণ আওয়ামীলিগ নেতা জাবের আহাম্মদের সাথে একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে নুরাইয়া গংয়ের সাথে জামি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জেরে সর্বশেষ গত ১৬ মার্চ সকালে জাবের আহাম্মদের মুদির দোকানে হামলা চালায় অভিযুক্তরা। ওইসময় দোকানে ভাংচুর ও লুটপাট চালিয়ে জাবের আহাম্মদকে বেদম মারধর করে। ঘটনার সময় ৯৯৯ সম্বরে কল দেওয়ার পর চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত জাবের আহমদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে পরিবার সদস্যরা। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
ভিকটিমের ছেলে আনোয়ার হোছন বলেন, আমার পিতা জাবের আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আমার পরিবার যখন ব্যস্থ। সেই সুযোগে আমার পরিবারকে ঘায়েল করা জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষের লোকজন স্বপ্রণোদিত হয়ে উল্টো তাদের ঘরে আগুন দিয়ে আমাদেরকে মামলায় ফাঁসানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমানে আমার পরিবার সদস্যরা প্রতিপক্ষের নানা হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।
আওয়ামীলীগ নেতার দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই মোঃ কামাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।##
