লেদা রোহিঙ্গা ক্যাম্পের জোবায়ের ৩৭০০ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩হাজার ৭শ পিস ইয়াবাসহ লেদা রোহিঙ্গা ক্যাম্পের জোবায়ের নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।
২২মার্চ সকাল সাড়ে ১১টায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল লেদা টাওয়ার সংলগ্ন নুরুল আলম ষ্টোরের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১০ এর ৬৬৬নং শেডের বাসিন্দা সোনা আলীর পুত্র মোহাম্মদ জোবায়ের (১৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৩হাজার ৭শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###