টেকনাফ টুডে ডেস্ক : ক্রিজে থিতু হওয়ার আভাস দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ২৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়লেন তিনি। কেমার রোচের বল ফাইন লেগে খেলেন শান্ত। দুই রান নিতে গিয়ে রান আউট হলেন এই বাঁহাতি। ফেরার আগে ৫৮ বলে ২৫ রান করেন শান্ত। এ সময় কাইল মেয়ার্সের থ্রু দক্ষতার সঙ্গে ধরে স্ট্যাম্পিং করেন জশুয়া ডি সিলভা।
দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যাটিং করতে নামেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু শুরুটা ভালো করতে পারলেন না তামিম। চতুর্থ ওভারের তিন নম্বর বলে কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন তিনি। ফেরার আগে ১৫ বলে ৯ রান করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
ক্রিজে রয়েছেন সাদমান ইসলাম (৩২) ও মুমিনুল হক (০)।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।
সাগরিককায় সাত ব্যাটসম্যান, ৩ স্পিনার ও ১ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হচ্ছে ৩ ক্রিকেটারের। টেস্টে দুই দলের শেষ পাঁচ দেখায় ক্যারিবীয়দের তিন জয়ের বিপরীতে দুই জয় বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মেয়ার্স।
