খারাংখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সাবেক সাংসদ মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী পরিবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হোয়াইক্যং খারাংখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে গিয়ে মানবিক সহায়তা দিয়েছেন সাবেক সাংসদ মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী পরিবারের তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মাহবুব মোরশেদ। খোলা আকাশের নীচে থাকা ক্ষতিগ্রস্থ এসব মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি উপজেলা প্রশাসনকে আহবান জানান।
274814592 1667013690308165 6217475643895526389 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৬মার্চ দুপুর ১২টারদিকে সাবেক সাংসদ মরহুম আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী পরিবারের পক্ষ থেকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও সমাজসেবক মাহবুব মোরশেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম মহেশখালীয়া পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের দেখতে যান। এসময় ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের প্রতি পরিবারে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে ২হাজার টাকা, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর পক্ষ থেকে প্রতি পরিবারে ৩০কেজি ওজনের ১বস্তা করে চাউল, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি তারেক মাহমুদ রনী, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল আলম রবি, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তখন তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে অবস্থানের দূরাবস্থা দেখে দ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহবান জানান।
Rashed TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য, গত ৫মার্চ রাত ৯টারদিকে হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র সলিমের বাড়ির রান্না ঘরের গ্যাস থেকে অসাবধানতাবশত আগুনের সুত্রপাত হয়ে দ্রæত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বে পাশর্^বর্তী ৬টি বসত-বাড়ির ৮টি পরিবার পুড়ে ছাঁই হয়ে যায়। এই অগ্নিকান্ডের খবর পেয়ে হোয়াইক্যং ও হ্নীলা ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেন। ###