ইমরান আল মাহমুদঃ
উখিয়া উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে হোটেল রেস্টুরেন্ট পরিদর্শন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম।
শনিবার(২৩শে জানুয়ারি) মরিচ্যা বাজারে ৪টি রেস্টুরেন্ট ও ২টি বেকারী পরিদর্শন করেন তিনি।
রেস্টুরেন্টগুলো যথাক্রমে শাহ জব্বারিয়া হোটেল,সুইট ক্যান্ডি ও মধুবন। এসময় ভেজাল খাদ্য রোধে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম জানান, প্রাইম বেকারীতে প্রায় ৮০কেজি নষ্ট মিষ্টি পাওয়া যায়। এসব নষ্ট মিষ্টি নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৩ধারা অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
