দেখার কেউ নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম,এস রানা, উখিয়া :

উখিয়া উপজেলার বানিজ্যিক ষ্টেশন কোটবাজারের দুরাবস্থা যেন দেখার কেউ নেই। ষ্টেশনের দক্ষিন পার্শের তরকারি বাজার ও মাছ বাজারে প্রবেশ মুখে কক্সবাজার টেকনাফ মহা সড়কে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনাপুর্ন পানিতে একাকার হয়ে আছে। বাজারে আসা ক্রেতাদের পোহাতে হচ্ছে সীমাহিন কষ্ট।এদিকে ময়লা আবর্জনার পানি পার হয়ে ক্রেতারা দোকান গুলোতে না যাওয়ার কারনে সাধারন ব্যবসায়ীদের মাথা হাত উঠেছে। এছাড়াও প্রতিদিন হাজার হাজার গাড়ি সড়ক দিয়ে চলাচল করে থাকে। এসব গাড়ির চাকায় পড়ে ময়লা পানি পথচারীদের গায়ে এসে পড়ায় তাদের মুল্যবান কাপড় চোপড় নষ্ট হওয়ার পাশা-পাশি চরম বিব্রত অবস্থার কবলে পড়তে হয়। জীবনের প্রয়োজনে বা গুরুত্ববপুর্ন কাজে বের হয়ে অনেক পথচারীকে উল্টো পথে চলে যেতে হয় রাস্তার এ ময়লা পানির কারনে। উপজেলা স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ, ইজারাদার বা বাজার পরিচালনা কমিটির যেন কোন দায়ী নেই। এ গুরুত্বপুর্ন সড়ক দিয়ে প্রতিদিন প্রশাসন, জনপ্রতিনিধি বা রাষ্ট্রের গুরুত্বপুর্ন ব্যাক্তিরা যাতায়ত করলেও যেন দেখে না দেখার ভান করে আছে।অথচ কোটবাজারের এ বাজারটি চলতি বাংলা সনে ইজারা ডাক হয়েছে প্রায় কোটি টাকা। তরকারি বাজারের ব্যবসায়ী রফিক সওদাগর,মিজান সওদাগর ও হারুন সওদাগর জানান, মাংস বাজারের পার্শ দিয়ে পানি চলাচলের ছোট একটি ড্রেন আছে, তার উপরে রয়েছে বাজারের শত শত ব্যবসায়ীর পানি স্যগ্রহের একমাত্র ভরসা টিউবউয়েল। পানি চলাচলের উক্ত ড্রেন মূখ ভরাট হয়ে যাওয়াতে সমস্ত পানি রাস্তায় এসে সীমাহিন দুর্ভোগ সৃষ্টি করছে। বর্ষা না হলেও বর্ষার ন্যায় পানি জমা ময়লা আবর্জনার রূপধারন করে এ দুরাবস্থার কারন হয়ে দাড়িঁয়েছে।