উখিয়ার বালুখালী খালে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের ফলে গাইড ওয়াল্ড ও স্ল্যাব ভেঙ্গে তছনছ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ হানিফ আজাদ : উখিয়ার বালুখালীর ৩টি খাল সংস্কার করার পর ঐ খালের ভাঙ্গর রোদে সরকার লাখ লাখ টাকা খরচ করে খালের দুই পাশে গাইড ওয়াল্ড ও স্ল্যাব বসান। কিন্তু একটি স্থানীয় বালির সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি বালি উত্তোলন করায় খালের পাশে বসানো গাইড ওয়াল্ড ও স্ল্যাব তছনছ হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহলের চত্র ছায়ায় বালি উত্তোলন করায় ঐ খালের গাইড লাইন ও বসাও স্ল্যাব ভেঙ্গে তছনছ হয়েছে গেছে। এছাড়াও পালংখালীর বিভিন্ন খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ টাকার বালি উত্তোলন করে চলছে। যার ফলে রাস্তা ঘাটে অবস্থা নাজুক হয়েছে পড়েছে। এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান বালুখালী খালে বালি উত্তোলনের ইজারা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। খালের দুই পাশে বসানো স্ল্যাব ও গাইড ওয়াল্ড ভেঙ্গে যাওয়ার কথা শুনেছে। উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন বলেন বালুখালী খালে যারা ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করছে তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন বালি উত্তোলনকারীদের খাল ইজারা দিলেও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে খালের দুই পাশে বসানো স্ল্যাব ও গাইড ওয়াল্ড ভেঙ্গে যাওয়ার জন্য তাদেরকে ঐ খাল ইজারা দেওয়া হয়নি। বালুখালী উখিয়ার ঘাট কাস্টম, বালুখালী খেলার মাঠ এলাকায় যারা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।