রোনালদো আবারও জুভেন্টাসের জয়ের নায়ক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রোনালদো গোল না পেলে জেতে না জুভেন্টাস। সিরি আ’য় এখন এমন কথাই প্রতিষ্ঠিত! উদিনিসেকে ৪-১ গোলে হারানোর দিনে জোড়া গোলই এসেছে জুভেন্টাস ফরোয়ার্ডের কাছ থেকে। আর বানিয়ে দিয়েছেন একটি।

রোনালদো গোল না পেলে কী হয়, জুভেন্টাস সেটি টের পেয়েছে বছরের শেষ ম্যাচেই। শীতকালীন ছুটির আগে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরে মৌসুমের প্রথম হার দেখেছিল তারা। সেই জুভেন্টাস বছরের প্রথম ম্যাচটাও শুরু করেছিল একই শঙ্কা নিয়ে। একেবারে শুরুর দিকে জাল কাঁপিয়ে দিয়েছেল উদিনিসে। কিন্তু গোলদাতার হ্যান্ডবলের জন্য ভার রিভিউতে সেই গোল আর দেননি রেফারি। একই ভাগ্য বরণ করতে হয়েছে জুভেন্টাসকেও। দ্বিতীয়ার্ধে তেমনই কাণ্ড করেছিলেন রামসে। ফলাফল ভার রিভিউতে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

তবে সব শঙ্কা উড়িয়ে ম্যাচের শুরুর গোলটা করেছেন রোনালদোই। ৩১ মিনিটে অ্যারন রামসের পাস ধরে ট্রেডমার্ক ড্রাইভে করেছেন প্রথম গোল। দ্বিতীয় গোলটিও এসেছে তার কল্যাণে। ৪৯ মিনিটে তার থ্রু বল ধরে জাল কাঁপিয়ে স্কোর ২-০ করেছেন ফেডেরিকো চিয়েসা।

রোনালদোর দ্বিতীয় গোলের পর অবশ্য জুভেন্টাসের জয় নিয়ে আর কোনও সন্দেহ থাকেনি। ৭০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করে মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ১৪-তে। যোগ হওয়া সময়ে উদিনিসে সান্ত্বনা সূচক একটি গোল করলেও শেষ মিনিটে স্কোর ৪-১ করে দেন পাউলো দিবালা।

জয়ের ফলে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।