কক্সবাজারে র‌্যাবের হাতে ইয়াবা নিয়ে লেদার ইরফানসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহিবুল্লাহ মুহিব : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা শহরে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে লেদার ইরফানসহ দুইজনকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫ নভেম্বর রাত ৭টারদিকে নবগঠিত র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের লেদা জাকের আহমদের পুত্র মোঃ ইরফান (২৫) ও শহরের ঘোনার পাড়ার হেমন্ত দাশের পুত্র কাজল দাশ (৫২) কে আটক করে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদরের মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।