টেকনাফ সদর ইউনিয়নের ১৯৩ জন কৃষক কৃষানীর মাঝে সবজী বীজ বিতরণ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সৈয়দ
নিজস্ব প্রতিনিধি : টেকনাফ সদর ইউনিয়নে কৃষক-কৃষানীদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
গত বুধবার সকালে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউএনডিপির সহায়তায় ৬টি কৃষক দলের ১৯৩ জন কৃষক কৃষানীর মাঝে ১৬ প্রকার সবজী বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমন প্রতিরোধে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, ইউএনডিপির সত্যজিৎ রায় ।
উপজেলার প্রতিটি ইউনিয়নে উক্ত সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
