মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্থায়ী জোনের একটি দল অভিযান চালিয়ে হোয়াইক্যং এলাকার এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৮নভেম্বর সাড়ে ৪টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কুতুবদিয়া পাড়া রাস্তার উপর অভিযান চালিয়ে ঝিমংখালীর মৃত আব্দুল জাব্বারের পুত্র মোহাম্মদ আকবর (৪৭) কে আটক করে। এসময় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ৮২নং রোমের বাসিন্দা মৃত নবী হোছনের পুত্র মোঃ হেলাল ওরফে আয়াজ (৪৫) পালিয়ে যায়। পরে আকবরের দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
