বার্তা পরিবেশক : ২৮ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক ক্যাম্প ২৭ এ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পের ক্যাম্পন ইনচার্জ তানভীর আহমেদ ও সহকারি ক্যাম্প ইনচার্জ জিয়া উদ্দিনভূইয়া। স্থানীয় জনগোষ্ঠী থেকে নয় সদস্যবিশিষ্ট ( জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজ কর্মী) সদস্যের একটি সামাজিক সংযোগ কমিটি এবং রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটি মিশ্র দল অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সভায় সামাজিক সংযোগ কমিটির সদস্যরা স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কি ধরনের কাজ করে যাচ্ছেন তা রোহিঙ্গা সামাজিক সংযোগ বৃদ্ধি দলের সদস্যদের সাথে শেয়ার করেন। ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, সামাজিক অসঙ্গতি দূরীকরণ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামাজিক সংযোগ বৃদ্ধি নিয়ে কাজ করার জন্য একটি রোহিঙ্গা সামাজিক সংযোগ দল গঠন করা হয়। ৯ জন নেতৃত্ব সম্পন্ন রোহিঙ্গা সদস্যদের নিয়ে দলটি গঠন করা হয়। দলটি অত্র ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধি প্রচারণা করবে এবং উভয়েই কমিউনিটির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখবে। স্থানীয় জনপ্রতিনিধি মারজিয়া আক্তার বলেন কোস্ট ফাউন্ডেশন এর সাথে ২০১৯ সাল থেকে আমরা সামাজিক সংযোগ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত নিয়ে কাজ করে যাচ্ছে। ক্যাম্পে অভ্যন্তরীণ এবং ক্যাম্পের বাইরে স্থানীয় জনগোষ্ঠীর সাথে যে কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরো দীর্ঘায়িত করবে। তাই আমাদের উভয় জনগোষ্ঠীকে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এবং ক্ষোভ রোধ করার জন্য কাজ করতে হবে। ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ বলেন প্রত্যাবাসনের আগ পর্যন্ত উভয়ই কমিউনিটিতে শান্তিপূর্ণ সহাবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেরিতে হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই শুর হবে এবং রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে হবে। তার আগ পর্যন্ত আমাদের সকলকেই ধৈর্য্য ধারণ করে শান্তি বজায় রাখতে হবে। বিভিন্ন এনজিও, আইএনজিও রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি স্থানীয়দের জন্যও কাজ করতেছে। তিনি আরো বলেন উভয় কমিউনিটির জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক সংযোগ বৃদ্ধি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এই বিষয়ে ক্যাম্প প্রশাসন যেকোন ধরনের প্রদান করবে। কোস্ট ফাউন্ডেশন সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের তানজির উদ্দিন রনি, আহাম্মদ উল্লাহ, জুলফিকার হোসাইন, সাবিনা ইয়াছমিন আলোচনা সভাটি পরিচালনা করেন।
