শাহপরীরদ্বীপের রশিদুল্লাহ পাচারকালে ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন / জিয়াউল হক জিয়া : শাহপরীর দ্বীপের রশিদুল্লাহকে পাচারকালে ইয়াবাসহ আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ।
জানা যায়, ২২ মার্চ দুপুরের দিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই অজিত ও রাজু কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ হতে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা বড়িসহ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র রশিদুল্লাহ (৩৫)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।