নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে ভয়াবহ অগ্নিকাÐে একটি মার্কেটের ৮ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা হবে ধারণা করছেন স্থানীয় লোকজন। তবে অগ্নিকাÐের ওইসময় দোকানের ভেতরে কেউ ছিল না। তাই কেউ হতাহত হয়নি। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঘটেছে অগ্নিকাÐের ঘটনা।
খবর পেয়ে ভোররাত পাঁচটার দিকে চকরিয়া ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছে। ওইসময় স্থানীয় লোকজনের সহায়তায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় লোকজন ধারণা করছেন, দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মেরাজ বলেন, অগ্নিকাÐে স্টেশনের অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। যেখানে ফলের দোকান, মধু বেকারি, কুলিং কর্ণার, সেলুন, মোবাইল সামগ্রী, মুদি মালামাল, পান-সিগারেটের দোকান ছিল।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাÐের সময় দোকানের ভেতরে কেউ ছিলনা। সেই কারণে দোকান থেকে কোন মালামাল বের করতে পারেনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।##
