নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দূবৃর্ত্তদের গুলিতে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএননের এক সদস্য রোহিঙ্গা দূবৃর্ত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২রা আগষ্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টারদিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের একটি দল স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অবস্থানের খবর পেয়ে আই ব্লকে অভিযানে যায়। এসময় মুখোশধারী স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএনের মুখোমুখী হয়ে নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ে দিকে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে ১৬এপিবিএনের কনস্টেবল মোহাম্মদ কাঊসার গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
Noya Para Refuggee Camp 19 07 17 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৬এপিবিএনের নবাগত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এই ঘটনার পর ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদের আটকের ব্যাপারে অভিযান চলছে। ###