বিশ্বে এক লাখ ছাড়ালো করোনায় প্রাণহানির সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে প্রাণ গেছে প্রায় ১৯ হাজার মানুষের। এর পরই যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৮ হাজার মানুষের। স্পেনে মৃতের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই। এছাড়া ফ্রান্সে ১২ হাজারের বেশি এবং যুক্তরাজ্যে মারা গেছে ৯ হাজার মানুষ। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার মানুষ।
