মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৩৫
**************************
★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূরি।★★
************************************************
আদম আর হাওয়া ( আঃ) ‘র প্রতি
করেন হুকুম জারি,ছিল মধুমাখা প্রীতি –
তাঁদের তরে রবের ভালোবাসা প্রকাশ
তুমি ও তোমার স্ত্রী কর জান্নাতে বসবাস।
শুণালেন তিনি অবয় বাণী –
যা ইচ্ছে তা খাও জান্নাতে যা পাও,
খেতে থাক তৃপ্তি সহকারে
কদাচিৎ ভুলিওনা আমি আল্লাহরে।
প্রভূর ছিল কড়া নির্দেশ –
না যেতে একটি গাছের তলে,
যদি কর অগ্রাহ্য এ আদেশ তবে
তোমরাও যাবে জালিমের দলে।
