আজিজা আকতার জিপিএ-৫ পেয়েছে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : ২০২২ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সৌভাগ্যবান হয়েছে আজিজা আকতার। এই কৃতিত্বের জন্য সে শিক্ষক মন্ডলী ও পিতা-মাতার অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। সে ২০১৮ সালে রঙ্গিখালী খদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা হতে অংশ-গ্রহণ করে ডক্টর গাজী কামরুল ইসলাম স্মৃতি বৃত্তি কৃতিত্বের সাথে অর্জন করেছিল। ২০১৯সালে রঙ্গিখালী খদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা হতে জেডিসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।
এছাড়াও সে একাধিকবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশ-গ্রহণ করে বহু সনদ ও সম্মাননা পুরস্কার লাভ করে। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া গ্রামের জকির আহমদ ও মনোয়ারা বেগমের ৯ ছেলে-মেয়ের মধ্যে ৩য়। ভবিষ্যতে সে একজন স্বনামধন্য ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। ###