কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
******************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-২২
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
*********************************************
হে জ্ঞানী শুনোন আল্লাহর বাণী
যে পবিত্র সত্তা করেছে স্থাপন –
পৃথিবীকে তোমাদের জন্য বিছানা
আকাশকে করেছে মাথার উপর
খুঁটিহীন ছাদ স্বরুপ তার ঠিকানা।

আকাশ হতে করেন পানি বর্ষণ
তা দিয়ে হয় ফল-ফসল উৎপাদন
এভাবে করেন তিনি জীবিকা অর্পণ
রিজিকের মালিক ” রাজ্জাক ” প্রদত্ত
হয় খাদ্যের সব অভাব পূরণ।

আর তোমরা জেনে শুনে করিওনা কাউকে
আল্লাহর সাথে সমদন্ডায়মান –
এমন কর্ম করলে ইহ-পর দুইকালে
বদনছীবে পুরো জীবনের হবে অপমান।