নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন শাখার আয়োজনে বিশেষ কর্মীসভা শনিবার ২৬ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম।
ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাবেক ছাত্রনেতা আমিরউদ্দিন বুলবুল। সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক। এছাড়াও অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম আদর, উপজেলা মৎস্যজীবিলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম টিটু প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মীসভায় প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। সেইজন্য কোন ধরণের বিভেদ বৈষম্য রাখা যাবেনা।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। তাই আওয়ামীলীগের নেতাকর্মী সবাইকে ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। ##
