ডায়নামো কিয়েভকে ৫-০ হারালো বায়ার্ন মিউনিখ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। প্রথমার্ধেই জার্মান চ্যাম্পিয়নদের দুই গোলে এগিয়ে দেন পোলিশ তারকা।

১২তম মিনিটে পেনাল্টি থেকে কিয়েভ গোলরক্ষক গিওর্গি বুশানকে পরাস্ত করেন লেভা। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ছয় ম্যাচে গোল পেলেন তিনি।

২৭তম মিনিটে টমাস মুলারের পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন লেভা। বায়ার্নের হয়ে দ্বিতীয়ার্ধে বাকি গোল তিনটি করেন সের্গে নাব্রি, লেরয় সানে ও এরিক মাক্সিম চোপো-মোটিং।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ৮ গোল করল বায়ার্ন। ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বেনফিকা।