টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৩জন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৮ আগষ্ট (মঙ্গলবার) সকালে পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ নামে ৩জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।
এই হত্যা মামলায় এর আগে আটক আগের গ্রেফতার ৭জন হলেন- উপপরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার ৩সাক্ষী টেকনাফ বাহারছড়া মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশ বনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২টি মামলা হয়। ১টি মামলায় হয় টেকনাফ থানায়। মামলা ২টির আসামি ছিলেন- সিনহার সহকর্মী সিফাত ও শিপ্রা। বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন।
গত ৫ আগস্ট বাদী হয়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন।
