আরব আমিরাতের ভিসা ৩০ মিনিটে !

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর মাত্র ১৫ থেকে ৩০ মিনিটেই পাওয়া যাবে ট্যুরিস্ট ভিসা। ভ্রমণপিপাসুদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে সম্প্রতি অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এই সেবা দেওয়ার জন্য আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের (এইউএইচ) টার্মিনাল-৩ এ বিশেষ একটি কাউন্টার চালু করা হয়েছে। এ কাউন্টারের মাধ্যমে খুব সহজে ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এছাড়া ওই কাউন্টার থেকে যেকোনো দেশের নাগরিক চার দিন বা ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা করতে পারবেন। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
আবুধাবি এয়ারপোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মজিদ আল খুরি বলেন, এই সুবিধা চালুর ফলে ভ্রমণকারীদের সংখ্যা বাড়বে। তাদের সেবা প্রদানে আমরা সবসময় প্রস্তুত।