ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কর্তৃক হ্নীলা মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপন উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কর্তৃক টেকনাফ মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজে দেশীয় প্রজাতির গাছের চারা বিতরণ ও চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম ও টেকনাফ উপজেলা প্রশাসন। দেশীয় ও প্রজাতির চারা হরিতকি,বহেরা,জলপাই,আমলকী,জাম,নিম,চম্পা,নারিকেল, তেঁতুল চারা সমূহ প্রাতিষ্ঠানিক বনায়নের জন্য বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিক মিয়া।সহ-সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী।সদস্য সচিব সৈয়দ আশিক আহমদ, রেঞ্জ বন কমকর্তা,টেকনাফ রেঞ্জ,কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।জনাব একেএম তৌহিদুল ইসলাম,অধ্যক্ষ,মইন উদ্দিন মেমোরিয়াল কলেজ। কলেজ ম্যানেজম্যান্ট কমিটির সদস্যগন ও কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ,এন আর এম ম্যানেজার অসিম কুমার বড়ুয়া, টেকনাফ সাইট কো-অডিনেটর মোঃ শওকত ওসমান, সাইট ফেসিলেটেটর নজরুল ইসলাম,ফিল্ড অর্গানাইজার শহিদুল ইসলাম তুহিন,আমিনুল মুন্না ও অফিস সহকারী মোঃ নাসির উদ্দীন।