টেকনাফ পৌর এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
নির্বাচনী বছর এবং মাদক বিরুধী অভিযান চলমান অবস্থায় টেকনাফ পৌর শহরে বিভিন্ন ওয়ার্ডে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে অনেকেই আতংকাবস্থায় রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ১ মাসে ছোট খাটো অফিস ও বাসা বাড়ীতে প্রায় ৫০টি চুরি সংগঠিত হয়েছে। সংগঠিত পাড়াগুলো হচ্ছে, নাইট্যংপাড়া, পুরাতন পল্লান পাড়া, ইসলামাবাদ ও কে কে পাড়া। সম্প্রতি পুরাতন পল্লান পাড়াস্থ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ভাড়া বাসায় চোরের দল হানা দিয়ে নগদ অর্থসহ মূল্যবান মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত্রে পৌর ষ্টেশান ছিদ্দিক মার্কেটের প্রফেসার আবু তাহের এর নাফ ইন্টার ন্যাশনাল ও আলোকিত টেকনাফ ব্যবসা প্রতিষ্ঠান ও দপ্তরের ভেন্টিলিটার ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, ল্যাপটপ ও ব্যবহৃত প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। এছাড়া উপজেলা প্রশাসন এলাকা পুরাতন পল্লান পাড়া ছালেহ আহমদের বাসায় চুরি সংগঠিত হয়। অনুসন্ধানে জানা যায়, নির্বাচনী বছরকে সামনে রেখে এবং টেকনাফে মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকায়, মাদক সেবনকারীরা পড়ে যায় বেকায়দায়। বাড়তী আয়ের অভাবে ওরা এখন বিকল্প পথ হিসাবে চুরি পেশাকে গ্রহণ করছে। এলাকার সচেতন মহল এ অভিমত প্রকাশ করেছেন। টেকনাফ উপজেলা প্রশাসন চত্তর এলাকায় দিবানিশি অবাধ যাতায়াত। রাত্রে প্রশাসন এলাকায় নৈশপ্রহরী না থাকাতে প্রায়, চাকুরীজীবি পরিবার ও অফিস কর্তাগণ আতংকের মধ্যে কালাতিপাত করছে। বিশেষ করে কোরবানের পর থেকে চোরের হিড়িক তৎপরতা বৃর্দ্ধি পেয়েছে। চোরের উপদ্রব রোধে পুলিশী টহল এবং মাদক বিরোধী চলমান অভিযান আরো বেগবান করার জন্য পৌর এলাকার সচেতন জনগণ প্রশাসনের প্রতি জোরদাবী জানান।