হ্নীলা ঐতিহ্যবাহী কোরবানী গরুর বাজার শুভ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী হ্নীলা কোরবানী গরুর বাজার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ জুলাই বিকাল ৩টায় হ্নীলা সওজ স্টক ইয়ার্ডে চলমান করোনার কারণে শারীরিক দূরত্ব এবং সামাজিক নিরাপত্তা বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে হ্নীলা কোরবানীর গরু বাজার উদ্বোধন অনুষ্ঠান ইজারাদার এডভোকেট রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হারুন অর রশিদ এবং মোঃ হোছনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌঃ মোহাম্মদ শাকের, মফিজুর রহমান, ব্যবসায়ী শাকের আহমদ, মোঃ আলম, রফিকুল আলম চৌধুরী, রেজাউল করিম, নুরুল হুদা, মোঃ রফিক আদহাম, দপাদার নুরুল আমিন, মোঃ নুর, আবু তালেব, জয়নাল আবেদীন, মৌলভী হোছন আহমদ, সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর আলম, চৌকিদার নুর হোছাইন, নুরুল আমিন, গরু ব্যবসায়ী আব্দুর রশিদ, আবু ছিদ্দিক, মোঃ হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরপর উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে ঐতিহ্যবাহী এই কোরবানী গরু বাজারের শুভ উদ্বোধন করেন। সরকারী নির্দেশমতে কম হাসিলে সকলের পছন্দ মত গরু, মহিষ, ছাগল ক্রয় করে নেওয়ার জন্য কোরবানে আগ্রহীদের প্রতি বিশেষ আহবান জানানো হয়। ###