সাদ্দাম হোসাইন : হ্নীলার বিশিষ্ট প্রবীণ দলিল লিখক শেখ আহমদ ইন্তেকাল করেছেন। কাল সকাল ১০টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১লা জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কুতুপালং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম মাষ্টার নুরুল ইসলামের প্রথম পুত্র শেখ আহমদ মুন্সী (৬৩) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২মেয়ে, ভাই, আত্নীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। ২ জুন সকাল ১০টায় হ্নীলা দরগাহ গোরস্থান ময়দানে নামাজে জানাজার মাধ্যমে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। আকস্মিকভাবে এই প্রবীণ দলিল লিখক ও মুরুব্বীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
