হ্নীলায় সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি রক্তাক্ত শীর্ষক সংবাদে মাঈন উদ্দিনের ব্যাখ্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত ১৫মে টেকনাফ টুডে অনলাইন পত্রিকায় শেখ আহমদ গং কর্তৃক প্রকাশিত ‌‌” হ্নীলায় এক ইয়াবা কারবারীর সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি রক্তাক্ত ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমাকে মাদক কারবারী সাজিয়ে থানায় ভিত্তিহীন অভিযোগ দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা মাত্র।
প্রকৃত ঘটনা হচ্ছে, আমি আগে দোকানে চাকরী করতাম। বর্তমানে এলাকায় একটি মুদির দোকান দিয়ে সংসার চালিয়ে আসছি। সংবাদে উল্লেখিত শেখ আহমদ আমার ঐ দোকান হতে বকেয়া সওদা করত। প্রায় ৭শ টাকা মতো তার নিকট হতে পাওনা রয়েছি। এই পাওনা টাকা চাওয়ায় গালমন্দ করে তেলে-বেগুনে জ্বলে উঠে। এক পর্যায়ে বসত-ভিটা বিরোধের কথা আসলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উক্ত শেখ আহমদ আমার ডান হাতের কনুর নীচে কামড়ে ধরলে আমি চিৎকার শুরু করি। কয়েকজন চেষ্টা করে পৃথক করতে না পেরে জনৈক ব্যক্তি তার মাথায় ঘূষি মারলে সে রক্তাক্ত হয়ে আমাকে ছেড়ে দেয়। আমিও রক্তাক্ত হয়ে কান্নাকাটি করলে উপস্থিত লোকজন উভয়পক্ষকে পৃথক করে নিয়ে যায়।
এরপর এলাকার একটি সুবিধাভোগী মহলের ইন্দনে টেকনাফ হাসপাতালে ভর্তি হয়ে থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। যা সকলে প্রকাশ্যে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
এছাড়া সংবাদে অপপ্রচারমূলক যেসব তথ্য দেওয়া হয়েছে তা একেবারে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি শেখ আহমদ কর্তৃক প্রচারিত এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মাঈন উদ্দিন
পিতা-ফরিদুল আলম
মইন্যার জুম, পূর্ব পানখালী, হ্নীলা, টেকনাফ।