শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক যুবতী আত্নহত্যার খবর পাওয়া গেছে । রোববার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘুমধুম সীমান্তের কচু বুনিয়া এলাকার আব্দুল হকের কন্যা ইতি আক্তার (১৭) নিজ বাড়ীতে আত্মা হত্যা করেছে।
রোববার সন্ধ্যায়
আত্ম হত্যার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আল আমিন।
এলাকাবাসীর সুত্রে জানায়, ইতি আক্তারের আত্মহত্যার আঁড়ালে প্রেম ঘটিত মান অভিমানের বিষয় রয়েছে বলে বাসীন্দাদের ধারণা ।
পুলিশ সুত্রে জানা যায় লাশের সূরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্যে ককসবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্যভিত্তিতে ওই আত্মহত্যার ঘটনা ঘটার পর প্রেমিক রাশেদুল হাসান (২৩) পালাতক রয়েছে।
পালাতক রাশেদুল বাড়ী
পার্শ্ববর্তী কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
