হুমায়ূন রশিদ, টেকনাফ।
টেকনাফে জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যেই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস ২০১৭ইং পালন এবং পরিবেশ বান্ধব পর্যটন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৩মে সকালে “পর্যটনের জন্য পরিবেশ সৃষ্টি” শীর্ষক শ্লোগানে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ, টেকনাফ ও হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সহায়তায় কক্সবাজার হোটেল মালিক সমিতির প্রতিনিধি,টেকনাফে কর্মরত সাংবাদিক,সহব্যবস্থাপনা কমিটি,ক্রেল প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে হোয়াইক্যং কুদুংগুহা এবং টেকনাফ নেচারপার্ক ভ্মণ করন। এতে অভিযাত্রীরা পর্যটন আকর্ষণ বৃদ্ধির জন্য মনোরম পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি আকর্ষণ করেন।
এরপর দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষ্যে এক র্যালীত্তোর আলোচনা সভা হোয়াইক্যং প্রীতম কমিউনিটি সেন্টার হলরোমে অনুষ্ঠিত হয়। হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাইট ফ্যাসিলিটের নাজমুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক করিম উল্লাহ,টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,ক্রেলের টেকনাফ সাইট অফিসার খান মোহাম্মদ মোজাহিদ উদ্দিন। উক্ত সভায় আধিবাসী নারী,গ্রাম সংরক্ষণ ফোরাম এবং বন পাহারা দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ-গ্রহণ করেন।

