চকরিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন এমপি জাফর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া থানার পশ্চিমে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাটাখালী সুশীল পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া হিন্দু পরিবারের ৬টি বসতবাড়ি পরির্দশন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। মঙ্গলবার ১২ মে তিনি ঘটনাস্থলে পৌঁেছ ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পরিদর্শন করেন। ওইসময় পরিবার গুলোর নারী-পুরুষ শিশু সদস্যদের খোঁজ-খবর নেন। পরির্দশন শেষে এমপি জাফর আলম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা বিতরণ করেন। পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামসহ দলের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সোমবার রাত ২টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিদুর্ঘটনায় ওই গ্রামের মৃত মিলন শীল, অনিল শীল, বনমালি শীল, শ্রীধাম শীল, বিধু শীল, ছোটন শীল, প্রদীপ শীলের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে পরিবার গুলোর। ##