বার্তা পরিবেশক : মানুষ মানুষের জন্য এই শ্লোগানে উজ্জীবিত হয়ে রোজা মুখে গরীব কৃষকের ধান কেটে দিল হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ।
গত ১লা মে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার একাংশের সভাপতি মো: রফিক ও সাধারণ সম্পাদক মো: নাছিরের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল পানখালীর লাল মিয়ার ছেলে কৃষক মোহাম্মদ বশরের আহবানে সাড়া দিয়ে তাঁরই মাঠের দুই বিঘা জমির ধান কেঁটে তার বাড়িতে পৌঁছে দেয়। ছাত্রলীগের এই কাজে গরীব কৃষক মোহাম্মদ বশর খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন আমার এই বিপদে যারা পাশে এসেছে ; আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি কোন দিন ভাবিনি ছোট ছোট ছেলেরা খুব কষ্ট করে আমাকে সহযোগিতা করবে। এই মহৎ কাজকে তিনিসহ সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী ।
এই বিষয়ে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক বলেন, আমরা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ পরিবার বিগত দিন গুলোতে দলের সকল কর্মসূচি পালন করে আসছি এবং আগামীতে আমরা সব সময় দলীয় নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত আছি। আর গরীব কৃষকদের সহায়তার বিষয়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এই বিষয়ে সকলের আন্তরিক সহায়তা কামনা করছি। ######
