নিজস্ব প্রতিবেদক : সীমান্ত উপজেলা টেকনাফে ম্যালেরিয়া প্রবণ গ্রাম সমুহে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তা পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ম্যালেরিয়া প্রবণ গ্রামে বিতরণ করা হবে।
২৭জুন সকাল ১০টারদিকে হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিক মাঠে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নির্দেশনায় এবং এনজিও সংস্থা একলাবের সহায়তায় টেকনাফে ম্যালেরিয়া প্রবণ গ্রামসমুহে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ অনুষ্ঠান বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উপস্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শংকর চন্দ্র দেব নাথ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক প্রনব কুমার, হ্নীলা ইউপির ২নং ওয়ার্ড মেম্বার বেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার রাহামা আক্তার। উপস্থিত বক্তারা ম্যালেরিয়া রোগের ব্যাপারে সবাইকে সর্তক হয়ে নিয়মিত কীটনাশকযুক্ত মশারী ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এরপর মশারী বিতরণ উদ্বোধনী দিনে নাইক্ষ্যংখালী-মৌলভী বাজারের ৪৬৪ পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে টেকনাফ উপজেলার ১৫টি ম্যালেরিয়া প্রবণ গ্রামে এই মশারী বিতরণ করা হবে। ###
