চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন ; ফরিদ আহমদ সভাপতি ও জাফর আলম সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের (রেজি: নং ৬৯০) বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন ১৭ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) চকরিয়ার খোদারকুমস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ফরিদ আহমদ সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন জাফর আলম।
ভোট গ্রহণ শেষে এদিন বিকালে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও লামা সমবায় বিভাগের উপ-সহকারী নিবন্ধক মোঃ জাবেদ মীরজার্দা, কমিটির সদস্য মোহাম্মদ হোছাইন ও সদস্য কামাল আজাদ। অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে আহমদ কবির, যুগ্ন সম্পাদক পদে আব্দুল মালেক, সহ সম্পাদক পদে মোহাম্মদ মোজাম্মেল হক, ক্যাশিয়ার পদে বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হোসেন, লাইন সম্পাদক পদে বেলাল উদ্দিন ও সদস্য পদে শাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত: চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহন মালিক সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির কমিটির ১৪জানুয়ারী’২২ইং সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন’২২ এর তফশীল ঘোষণা করা হয়।